সুনামগঞ্জে ইয়াবাসহ ২জন গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে দিনদিন বেড়েই চলছে মাদক বাণিজ্য। জেলার ছাতক, দোয়ারা, বিশম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর ও সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত পথে ভারত থেকে প্রতিদিন বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁরের খবর পাওয়া যায়। কিন্তু এব্যাপারে তেমন কোন জোড়ালো অভিযানের খবর পাওয়া যায়না।
ইয়াবা ও সেবনের কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জামসহ সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগরের আসাদুজ্জামান পংকজ (৩৪) ও তার সহযোগী পাশের মোহাম্মদপুর এলাকার মনোয়ার হোসেন উজ্জল (২৫)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, গ্রেফতারকৃত ২জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবার আরো একটি মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

