ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণের মামলায় ইমন (১৯) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ইমন উপজেলার চরকাওনা গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।

 

জানা গেছে, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পাশ্ববর্তী হোসেনপুর উপজেলায় একটি মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে ইমন। ওই দিনই মেয়ের বাবা বাদী হয়ে ইমনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের করেন। সর্বশেষ আসামী পলাতক থাকা অবস্থায় মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।

 

শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া থানার এসআই শাহীনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে চরকাওনা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, আসামীকে আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries