পাকুন্দিয়া ৫ জুয়ারি গ্রেপ্তার
মোঃ মুঞ্জু রুল হক মঞ্জু
কিশোরগঞ্জের পাকুন্দিয়া ৫ জুয়ারিকে গ্রেফতার করেছেন পাকুন্দিয়া থানা পুলিশ।রবিবার গভীর রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মধ্য খামা গ্রামের শহিদুল্লাহ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,মধ্য খামা
গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে মাহবুব (২৬)
একই গ্রামের আব্দুর রাশিদের ছেলে মোঃজুয়েল (২৩)মতিউর রহমানের ছেলে সোহাগ(২৬)জামাল উদ্দিনের ছেলে আব্দুস সামাদ(২২)মাইজউদ্দিনের ছেলে ছোটন মিয়া(২৫)
পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামের শহিদুল্লাহর বাড়িতে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলিতেছে বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এস আই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা অভিধান চালিয়ে ৫ জুয়ারী কে গ্রেফতার করে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু সততা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত ৫ জুয়াড়িকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

