সিলেট জেলা ও মহানগর  গণতন্ত্রী পার্টি কমিটির কর্মী সমাবেশ

স্টাফ রিপোর্টার:

সিলেট জেলা ও  মহানগর গণতন্ত্রী পার্টি কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা গণতন্ত্রী পার্টির উদ্যোগে শনিবার, ৭ অক্টোবর বিকাল ৩ টায় ৩ নং বার লাইব্রেরি হল রুমে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা কমিটির সভাপতি মো:আরিফ মিয়া সভাপতিত্বে করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী।প্রধান বক্তা ছিলেন  গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।কর্মী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্তু,গণতন্ত্রী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান,সিলেট জেলা গণতন্ত্রী পার্টি কমিটির  সহ সভাপতি আসাদ খান, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী,সিলেট মহানগর গণতন্ত্রী পার্টির সভাপতি অধ্যক্ষ প্রাণ কান্ত দাস,সাধারণ সম্পাদক শ্যামল কপালি,সিলেট জেলা গণতন্ত্রী পার্টির দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন,সদস্য এ্যাডভোকেট আবু তালেব মিয়া,সদস্য ডা:সুবাস দাস,সদস্য প্রভাষক আখলাফুর আসপিয়া,গণতন্ত্রী নেতা এ্যাডভোকেট রেজাউল করিম খান প্রমুখ।বক্তারা বলেন,শোষণমুক্ত সমাজ গঠনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।দেশ জনতার কল্যাণ সাধনে দলীয় কর্মসূচী বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে।গণতন্ত্রী পার্টি অঙ্গীকার, দেশ হবে জনতার এ মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে কাজ করতে হবে।গণতন্ত্রী পার্টি একটি নির্বাচনমুখী দল।বর্তমানে দেশী বিদেশী চক্র আসন্ন নির্বাচনকে বানচালের যে অপচেষ্টা চালাচ্ছে তা প্রতিহত করার আহব্বান জানান।আগামীর সকল আন্দোলন সংগ্রামে কাধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ১৪ দলীয় জোটকে আরো শক্তিশালী করতে ১৪ দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। সিলেট জেলা গণতন্ত্রী পার্টি কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক গুলজার আহমেদ এর পরিচালনায় জেলা গণতন্ত্রী পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ