পাকুন্দিয়া ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রেতা গ্রেফতার।
মোঃ মঞ্জু রুল হক মঞ্জু
কিশোরগঞ্জে পাকুন্দিয়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ মোঃ সুমন মিয়া ( ৩৫)নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।এই ঘটনা
পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য আইনে
মামলা দায়ের হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত
মাদক বিক্রেতা মোঃসুমন মিয়াকে শনিবার দুপুরে আদালতের পাঠিয়েছে। গ্রেপ্তার কৃত ব্যক্তি উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের শামসুদ্দিনের ছেলে,। ,,।
পুলিশ জানায়, উপজেলা আদিত্যপাশা গ্রামের লাউতলী বাজারের সুমন ষ্টোরের সামনে ইটের সলিং রাস্তার উপর রাত্রিকালীল রণ পাহাড়া ডিউটি রত অবস্থায় একটি প্লাস্টিকের বাজারে ব্যাগের ভিতর সাদা পলিথিন রক্ষিত ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)
নাহিদ হাসান সুমন জানান এই ব্যাপারে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতাকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

