নিউইয়র্কে এক গাড়িতে শাকিব-অপু

নিউইয়র্কের রাস্তায় দেখা গেছে বাংলাদেশি চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। চালকের আসনে শাকিব আর পাশের সিটে অপু। কদিন ধরেই দুজনকে নিয়ে নতুন গুঞ্জন চলছিল। এর মধ্যে আবার দুজন একসঙ্গে!

দুজনের সেখানে ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ পাওয়া গেছে। ভিডিওতে ‘প্রিয়তমা’ ছবির এই তারকা বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন। তার পাশের আসনে বসেছেন ‘লাল শাড়ি’ তারকা অপু বিশ্বাস। পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়।

ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ দেখতে দেশের প্রেক্ষাগৃহে দর্শকের এখনো উপচে পড়া ভিড়ের খবর পাওয়া যায়। গত শুক্রবারও দেশের বিভিন্ন সিনেমা হলে হাউসফুল গেছে ছবিটি। ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। ৭ জুলাই যুক্তরাষ্ট্র আর কানাডায়ও মুক্তি পেয়েছে ছবিটি।

জোড়া লাগছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভাঙা সম্পর্ক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে দু’জনের ঘুরে বেড়ানোর একটি ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ওই ভিডিওতে দেখা যায়, খাবারের দোকান থেকে বেরিয়ে ছেলে জয়ের হাত ধরে রাস্তা পার হন শাকিব। পাশেই হেঁটে আসেন অপু। এরপর কালো রঙের একটি গাড়িতে সামনের সিটে উঠে বসেন অপু এবং ছেলেকে নিয়ে পেছনের সিটে চড়ে বসেন শাকিব।
প্রাক্তন শাকিবের সঙ্গে বর্তমানে সম্পর্কের সমীকরণটা ঠিক কী, বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অপু। যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলার অনুষ্ঠানে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।

অপু বলেন, ‘বেলা শেষে শাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি। সুতরাং পারিবারিক সম্পর্কের ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে ব্যক্তিগত জীবন চলে আসে। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে আমি বলতেই চাই না।

এর আগে অনেকদিন ধরে শাকিব-অপুর আবার এক হওয়ার গুঞ্জন ও ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। ঈদুল আজহায় তারা একে অপরের সিনেমার প্রচারণা করেছেন সোশ্যাল মিডিয়ায়। অপুর ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানান শাকিব। সেই স্ট্যাটাস শেয়ার দিয়ে অপু লিখেছেন, ‘আমার প্রতিটি সাফল্যের পেছনে মা-বাবার পরেই তোমার অবদান।’

ঈদে নিজের অভিনীত ‘প্রিয়তমা’ মুক্তির পরই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব। কয়েকদিন পর ছেলেকে নিয়ে আমেরিকার ফ্লাইট ধরেন অপু। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে সাবেক স্ত্রী ও পুত্রসন্তানকে অভ্যর্থনা জানান শাকিব নিজেই। এরপর তিনজন মিলে একসঙ্গে ফিরেছেন গন্তব্যে।

গত বছর যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন শাকিব। অনেকের ধারণা, অপু ও জয়কে নিয়ে মার্কিন মুলুকে সংসার সাজাচ্ছেন তিনি।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।

২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীর সঙ্গে ঘর বাঁধেন শাকিব খান। ২০২০ সালে তাদের ঘরে জন্ম নেয় ছেলে শেহজাদ খান বীর। ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি পোস্ট করে শাকিবের সঙ্গে বিয়ের কথা জানান বুবলী। তবে তার সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়েছে কিনা সেই বিষয়টি কখনও পরিষ্কার করেননি শাকিব।

Credit: Daily Jugantor .

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries