দাবাড়ুর ভূমিকায় আমির খান

করোনাভাইরাস মহামারীরর মধ্যে ত্রাণ তহবিল গঠনের জন্য আয়োজিত দাবা খেলায় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের মুখোমুখি বসেছিলেন আমির খান।  দাবার চাল দিতে দিতেই আগামী ছবির কথা ফাঁস করেছেন মিস্টার পারফেকশনিস্ট। সব ঠিক থাকলে আগামী দিনে বিশ্বনাথন আনন্দের জীবনীমূলক ছবিতে তিনিই মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

মহারাষ্ট্রে লকডাউন উঠতেই আমির ফের ব্যস্ত ‘লাল সিং চাড্ডা’ ছবির শেষ অংশের শ্যুটিংয়ে। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্বনাথন আনন্দের জীবনীমূলক ছবির যৌথ প্রযোজক আনন্দ এল রাইয়ের কালার ইয়েলো প্রোডাকশন এবং মহাবীর জৈনের সানডায়ল এন্টারটেনমেন্ট।

অভিনয়ের মাধ্যমে প্রতিটি চরিত্র হুবহু ফুটিয়ে তোলা আমির খানের নেশা। সেই জন্যেই ত্রাণ তহবিলের জন্য আয়োজিত দাবা খেলায় অংশ নিয়েও তার পাখির চোখ ছিলেন গ্র্যান্ড মাস্টার। পরে একান্ত সাক্ষাৎকারে বলিউড সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই ধরনের চরিত্র করার জন্য মুখিয়ে থাকেন তিনি। কারণ, বিশ্বনাথন আনন্দ হওয়া মানে শুধুই দাবা খেলা নয়। তার চিন্তা-ভাবনার শরিক হওয়া। দাবার চাল নিয়ে তিনি কী ভাবেন? প্রতিপক্ষকে কিস্তিমাত করতে কী ধরনের ছক কষেন? সবটাই তিনি জানতে পারবেন।

 

আমিরের দাবি, ‘‘এক ঢিলে ২ পাখি মারতে চলেছি। দেশের এক সম্মানীয় ব্যক্তিত্বের জুতোয় পা গলাতে চলেছি। পাশাপাশি, তার ভাবনার সাক্ষী হতে চলেছি। এক জন অভিনেতার কাছে এটাই বিরাট পাওনা।’’

Source:Bd Pratidin

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries