নারায়ণগঞ্জে শাকিব, দেখতে মানুষের ভিড়

রূপালি পর্দার তারকা শাকিব খানের জনপ্রিয়তা দেশের আনাচে কানাচে। আউটডোরে যারা এ নায়ককে নিয়ে শুটিং করেন তারা ভালোভাবে টের পান। চলতি মার্চের শুরু থেকে পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করছেন শাকিব খান। সেখানেও একই অবস্থা। ওই সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, শুধু পাবনা নয় পার্শ্ববর্তী জেলা নাটোর, কুষ্টিয়া থেকেও প্রতিদিন দলে দলে মানুষ শাকিব খানকে সচোখে দেখতে আসছেন। উৎসুক জনতার ভিড়ে অনেকসময় শুটিংয়ে বেগ পোহাতে হচ্ছে!

আউটডোরে শুটিং করলে স্থানীয় প্রশাসনের সহায়তা ছাড়া মানুষের ভিড় সামলে শাকিবকে নিয়ে শুটিং করা সম্ভব হয়না বলে জানান ‘ক্যাপ্টেন খান’ সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন।

শনিবার একই অবস্থা দেখা গেল নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত দেশসেরা চিত্রতারকা শাকিব খান। তাকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমায়। শাকিব খান সেখানে দুপুর উপস্থিত হলেও সকাল থেকে ঢল নামে মানুষের। ওই এলাকায় আগেই রটে যায় শাকিবের আসার খবর। কর্তৃপক্ষ জানায়, প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

বিকেলে শাকিব মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আয়োজনটি পূর্ণতা পায়। হাজার হাজার দর্শক তাকে ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘কিং খান’ বলে ওয়েলকাম জানান। এরপর শাকিব তার শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃজিনশীল কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা, সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজের অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন শাকিব খান।

মঞ্চে উঠে এক ফাঁকে দর্শকদের অনুরোধে শাকিব খান তার জনপ্রিয় সিনেমার একটি গানের দুলাইন গেয়ে শোনান। রুহানী সালসাবিলের উপস্থাপনায় শাকিব ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছিলেন আঁখি আলমগীর, পড়শি, লুইফাসহ অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন।

এ অনুষ্ঠানে হাজির হতে শুক্রবার সন্ধ্যায় পাবনা থেকে ঢাকায় এসেছিলেন শাকিব খান। রবিবার সকালে এ নায়ক আবার ফিরে গেছেন পাবনা। সেখানে মার্চ মাসজুড়ে শুটিং করবেন আসন্ন ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’। সিনেমাটি শেষ করে এপ্রিলের শুরু থেকে নতুন পরিসরে আবার শুরু করবেন সুপরিচিত নাট্যনির্মাতা তপু খানের পরিচালনায় আরটিভির প্রযোজনায় নতুন সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। জানা যায়, এর মধ্যেই সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ প্রায় শেষ করে ফেলেছেন পরিচালক।

Source:prothom alo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries