শাওনের সঙ্গে বান্ধবীকে বিয়ে দিতে গিয়ে টয়াই করলেন বিয়ে

টয়া ও শাওনের প্রথম পরিচয় হয়েছিল একটা সিরিয়াল করতে গিয়ে। ওই মেগা সিরিয়ালে শাওন ও টয়ার দৃশ্য ছিল মাত্র একটা। আর ডায়লগও ছিল একটা। সেখানে শাওন টয়াকে বলেছিলেন, ‘প্রেম করে বিয়ে করে কেউ সুখী হতে পারে নাই।’ কিন্তু সে ডায়লগকে মিথ্যা প্রমাণিত করে তাঁরা এখন সুখী দম্পতি। বিয়ের পর ওই দৃশ্য ভাইরাল হয়ে যায়।

তবে দুজনের প্রেমটা শুরু হয়েছিল আরও দুই বছর পর। ‘গোধূলিবেলা’ নাটকের একটি দৃশ্য করতে গিয়ে প্রথমে ছবি বিনিময়। এরপর মেসেজ আদান-প্রদান। তবে বড় রহস্যটা তখনো বাকি। টয়া শাওনকে এক বান্ধবীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতে থাকেন। কিন্তু ঘটনাক্রমে কক্সবাজার বেড়াতে গিয়ে আস্তে আস্তে ঘনিষ্ঠতা এবং পূর্ণিমারাতে প্রেমের শুরু।

তবে কে প্রথম ‘লাভ ইউ’ বলেছিলেন, মাহির প্রশ্নের উত্তরে শাওনের সরল স্বীকার উক্তি, ‘আমিই প্রথম টয়াকে প্রথম ভালোবাসার কথা বলেছি।’ তবে ভালোবাসার কথা জানালেও প্রেম না করেই সরাসরি বিয়ে প্রস্তাব দেন শাওন। টয়া প্রথমে রাজি না হলেও শাওন ওই বান্ধবীকে বিয়ের জন্য প্রপোজ করার আগমুহূর্তেই রাজি হয়ে যান টয়া। এভাবেই শুরু শাওন-টয়ার সংসার।

Source: Daily Inqilab

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries