কুলিয়ারচরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আবরার হত্যার বিচার দাবীতে বিক্ষোভ

মুহাম্মদ কাইসার হামিদ : বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে কুলিয়ারচর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আবরার ফাহাদের অপরাধ ছিল দেশকে ভালবাসা ও দেশের পক্ষে কথা বলা। দেশ বিরোধী চুক্তির প্রতিবাদ করতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্তৃক নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে । বক্তারা আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান ।

পৌর ছাত্রদলের সভাপতি রাজ আহমেদ রকির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক আল সারোয়ার সাইমন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম রেজা, রামদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আলী হায়দার, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান খান। এ ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা সাকিব হাসান পাভেল, মাহমুদুর রহমান রুবেল, নাঈম নীরব, রিপন ও কলেজ শাখা ছাত্রদল নেতা রিফাত, তুর্য, চাঁদ ও নয়ন প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ