কিশোরগঞ্জে শ্রম আইন বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা
মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জে শ্রম আইন বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠান উদ্বোধন করেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সুলতানা রাজিয়া।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কিশোরগঞ্জ এর উপ-মহাপরিদর্শক শাহ মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল, কিশোরগগঞ্জ সোসাইটি অব হেলথ সার্ভিসেসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সিমিতি কিশোরগঞ্জ প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হানিফ খান। এসময় বিভিন্ন কিনিকের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আয়োজনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কিশোরগঞ্জ।
শ্রম আইন বাস্তবায়ন বিষয়ক তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন লেবার ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

