দলে জামাত-বিএনপি সমর্থিতদের স্থান নেই, প্রতিবাদে নিকলী ছাত্রলীগের মিছিল
প্রতিনিধি নিকলী: দলে জামাত-বিএনপি সমর্থিতদের স্থান নেই, প্রতিবাদে নিকলী ছাত্রলীগের মিছিল।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) জামাত-বিএনপি পরিবারের বা সমর্থিত কোন ছাত্রকে কমিটিতে না নেওয়ার জন্য প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের একাংশ।
প্রতিবাদ মিছিলটি নিকলী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি নিকলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমানের নেতৃত্বে পরিচালনা হয়।

