হোসেনপুরে চেয়ারম্যান-মেম্বারদের দোয়ারে ঘুরেও পায়নি বয়স্ক ভাতার কার্ড
হোসেনপুর সংবাদাদতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আনুহা গ্রামের ৯০ বছরের এক অসহায় হতদরিদ্র বৃদ্ধা কমলা বিবির ভাগ্যে জোটেনি আজও বয়স্ক ভাতার কার্ড।
হতদরিদ্র কমলা বিবি খেয়ে না খেয়ে দিনযাপন করছেন অর্থাভাবে করতে পারছেন না সু-চিকিৎসা। সরকারের দেওয়ার বিধাব ভাতা,বয়স্ক ভাতা, ভিজিডি ও ভিজিএফের চালসহ কোন সুযোগ সুবিধাই ভোগ করতে পারেনি তিনি। এমন কি বাংলাদেশের নাগরীক হয়েও জাতীয় পরিচয় পত্রেও ওঠেনি তার নাম। বিবেকবান মানুষের কাছে প্রশ্ন বয়স্ক ভাতাসহ সকল নাগরিক সুবিধার জন্য আর কতকাল অপেক্ষা করতে হবে তাকে ?
জানা যায়, হতদরিদ্র কমলা বিবি হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আনুহা গ্রামের দেনু মুন্সির বাড়ির আব্দুল জব্বারের স্ত্রী তিনি। দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বিচানায় পড়ে আছেন কমলা বিবি। অর্থাভাবে করতে পারছেন না সু-চিকিৎসা।
কমলা বিবি ২ ছেলে ও ৩ মেয়ের জননী। স্বামী ও ২ ছেলে সন্তান কেউ বেঁচে নেই তার। দীর্ঘদিন যাবৎ মেয়ে রহিলা খাতুনের ভাঙ্গা ঘরে বসবাস করে খেয়ে না খেয়ে বেঁেচ আছেন তিনি। নোংরা পরিবেশের মধ্যে একটি ভাঙা চৌকিতে ধুঁকে ধুঁকে মৃত্যুকেই নিয়তি হিসেবে মেনে নিয়েছেন ওই বৃদ্ধা। মেয়ে রহিলা খাতুনও অসহায় অবলা বিধাব নারী। রহিলা খাতুনে সংসারে নেই কোন উপার্জনক্ষম লোক। নেই ছেলে সন্তান, স্বামী আবুল হাসেন সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করার পর থেকে বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন রহিলা খাতুন। স্থানীয় চেয়ারম্যান -মেম্বারের দোয়ারে বারবার ঘুরেও পায়নি কোন সহযোগীতা। এ যেন দেখার কেউ নেই।

