কিশোরগঞ্জে মাদক সেবনের অপরাধে ‍যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে মাদক সেবনের অপরাধে ‍যুবক গ্রেফতার। শুক্রবার (১৬ আগষ্ট)
দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার শিল্পকলা রোড থেকে আখড়া বাজার এলাকার মৃত ফজর আলীর পুত্র আসামি অলী আহাম্মেদ আকাশ (২২) কে গাঁজা সেবনের অপরাধে গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোঃ আল কামাহ তমাল আসামি অলীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১৯ মূলে ২ (দুই) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০০ (এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরোও ১৫ দিন (পনের) দিনের কারাদন্ড প্রদান করেন। (ভ্রাম্যমান আদালত মোকদ্দমা নং-২৩/১৯)

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ