কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে দ্বিতীয় শিফটের ছাত্রছাত্রীদের কাশে ফিরিয়ে নেওয়ার দাবীতে রাস্তায় নামে তারা।সোমবার (৫ আগষ্ট) করিমগঞ্জ ঢাকা সড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে দ্বিতীয় শিফটের সম্মানী ভাতা কমানোর প্রতিবাদে কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে চলছে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রায় ৫ হাজার ছাত্রছাত্রী। বন্ধ রয়েছে নতুন শিক্ষা বর্ষের ভর্তি কার্যক্রম।
এ সময় আন্দোলনে অংশ নেয় বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, কিশোরগঞ্জ শাখার সভাপতি আবদুল আওয়াল, সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আলম সিদ্দিকি, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তারাধীন কর্মচারী সমিতি কিশোরগঞ্জ শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম রুমান, সাধারণ সম্পাদক মোঃ আলামিন প্রমুখ।

