তাড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার: তাড়াইলে ৪’শ ৭০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকা হতে মোঃ আজিজুল হক ভূঞার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ ফখরুল আলম মুক্তার (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল।
র্যাব সুত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয় বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

