কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা
মোঃ মনির হোসেন: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত-৩৯তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৮-২০১৯-এ কিশোরগঞ্জ জেলার অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কালেক্টরেট সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।
বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার কামাল, নারী নেত্রী বিলকিস বেগম।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমিন সবুজ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কহিনুর আফজল, সদস্য খালেদা ইসলাম, নারী নেত্রী ডাঃ রুবি ইসলাম প্রমুখসহ জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী খেলোয়ারগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী খেলোয়ারদের হাতে জার্সি তুলেদেন।

