পাকুন্দিয়া রমজানের জীবন বাঁচাতে এগিয়ে আসুন
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগেঞ্জর পাকুন্দিয়া উপজেলার ১০নং সুখিয়া ইউনিয়নের সুখিয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে গত ১১ই ফেব্র“য়ারি মাগুরা জেলায় সড়ক দুর্ঘটনায় দুটি পা চলে যায়। মাগুরার স্থানীয় লোকজনের সহায়তায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা সহায়তা করেন। আজ মঙ্গলবার মাগুরার স্থানীয় লোকজন পাকুন্দিয়া হাসপাতালে এম্বোলেন্স যোগে প্রেরণ করেন। অসহায় রমজানের চিকিৎসা করার মত সামর্থ নেই। কোন সহৃদয়বান ব্যক্তি রমজানের চিকিৎসা সহায়তা করতে চাইলে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১নং বেডে ভর্তি আছে।

