কুলিয়ারচরে এক কৃষক পরিবারের উপর হামলা! স্কুল ছাত্রসহ আহত-৫
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ
কিশোগঞ্জের কুলিয়ারচরে এক কৃষক পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় স্কুল ছাত্র সহ অন্তত ৫ জন আহত হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ও রাত সাড়ে ৮টার দিকে পৃথক পৃথক ভাবে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার লক্ষ¥ীপুর কোনার বাড়ি গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম (৪০) অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার দুপুর দেড়টার দিকে তার চাচাতো ভাই মোঃ জয়নুদ্দিন (৪৮) ও তার ছেলে লিটন (২২) ও হাবিব মিয়া (১৯) সহ ১২/১৩ জন ব্যক্তি মিলে দেশীয় অস্ত্রাদি নিয়ে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে তাদের উপর হামলা করে। হামলায় তার বড় ভাই মোঃ হানিফা (৪৩), ভাবি রাহিমা বেগম (৩৫), মা ওমরিতা বানু (৬০) ও ভাতিজা স্থাানীয় লক্ষ্মীপুর দ্বি-মূখী উ”চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। চিকিৎসা শেষে বাবা-মাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফিরার সময় রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় স্কুল ছাত্র রাকিবুল ইসলামের উপর ফের হামলা করে তাকে নির্মমভাবে আঘাত করে। পরে স্থাানীয়রা তাকে আহত অবস্থাায় মঙ্গলবার সকালে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আহত হানিফার ছোট ভাই মোঃ জহুরুল ইসলাম বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।

