কটিয়াদীতে অবসরপ্রাপ্ত সরকারী শিক্ষকদের পিকনিক অনুষ্ঠিত

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অবসরপ্রাপ্ত সরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির পিকনিক ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯ টা কটিয়াদী প্রাথমিক শিক্ষক সমিতির অফিস প্রাঙ্গনে পিকনিক ও আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি নূরুল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, কটিয়াদী ডিগ্রী কলেজের সাবেক জি.এস মুর্শিদ উদ্দিন, সাবেক সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি মহরম আলী আকন্দ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রইছ উদ্দিন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries