বাজিতপুরে হতদরিদ্র কৃষক কৃষানির মাঝে ৮ হাজার সাইলো বিতরণ
বাজিতপুর সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সহ সাতটি উপজেলার হতদরিদ্র কৃষক কৃষানির মাঝে ৫৬ হাজার সাইলো বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বহীকর্মকর্তা মোহাম্মদ যুবায়ের খাদ্য গুডাউনে এ কর্মসূচি উদ্ভোধন করেন। যানা যায়, ওয়াল্ড ব্যাংক (খাদ্য মন্ত্রনালয়) সহ যোগিতায় একটি সাইলোতে ৮০ টাকা ভর্তুকি মূল্যে গরিব কৃষক ও কৃষানিদের মাঝে ৮ হাজার সাইলো ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। একটি সাইলোতে ৮০ লিটার পানি, ৫৬ কেজি শুকনো খাদ্য সামগ্রী রাখা যায়। এ সয়ম উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী মোঃ হামিদুল হক, আরসি মোঃ মোশারফ হোসেন, এফ ও মোঃ হানিনুল রহমান, মিজানুর রহমান, ইন্তাজুল ইসলাম ও সুমন হাওলাদার।
