কটিয়াদীতে পুলিশ সেবা সপ্তাহ শুরু
স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার সকালে কটিয়াদী মডেল থানা হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণ করেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আ. ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন, পৌর মেয়র মো. শওকত ওসমান, কটিয়াদী কলেজের সাবেক অধ্য মো. জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মোড়ল, মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, মহিলা যুবলীগের কেন্দ্রীয় নেত্রী তানিয়া সুলতানা হেপী, শ্রমিকলীগের উপজেলা আহবায়ক মো. আব্দুল মান্নান, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম তাহের সহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।

