বাজিতপুরে নবাগত টি.এইচ.ও সাংসদকে ফুলের শুভেচ্ছা দিলেন
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ
কিশোরগঞ্জের বাজিতপুর নবাগত উপজেলা স্বাথ্য কর্মকর্তা (টি.এইচ.ও) ডাঃ মোঃ মিজানুর রহমান সহ স্বাথ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীগণ গত শনিবার রাত ৮টার দিকে এ.বি.সিদ্দিক টাওয়ারে তৃতীয়বারের মত বিজয়ী সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা দিলেন। এ সময় এইচ.আই. ইনচার্জ মোঃ সামছুল হক এম.টি.ই.পি.আই পঙ্কজ কান্তী চৌধুরী, স্টোরকিপার মুখলেছুর রহমান রফিক, সি.এইচ.সি.পি বাজিতপুর উপজেলা সভাপতি এম.আর রাজিব ও অফিস সহকারী আরশাদুর রহমান রুমি।

