পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ
রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। এ সময় উপস্থিাত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। অনুষ্ঠানে ২৫০টি কম্বল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়।
