কুলিয়ারচরে ২ লাধিক টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ


মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :


কিশোরগঞ্জের কুলিয়ারচরে আদালতের চিরস্থাায়ী নিষেধাজ্ঞা অমান্য করে এক হোমিও চিকিৎসকের ২ লাধিক টাকা মূল্যের প্রায় দেড় শত বছরের পুরনো একটি রেন্ট্রি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রামদী ইউনিয়নের বাগপাড়া গ্রামের হোমিও চিকিৎসক মোঃ পীর ইসলাম (৭০) অভিযোগ করে বলেন, তার প্রতিবেশী মৃতঃ রইছ উদ্দিনের ছেলে মস্তো মিয়া (৪০) ও নূর মোহাম্মদ (৩২) এবং মৃতঃ বলা মিয়ার ছেলে টুনু (৭০) দলবল নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২১ জানুয়ারি সোমবার আগরপুর মৌজার ৭০৪ খতিয়ানের ২১১৩ নং দাগের ৩৬ শতাংশ তার পৈত্রিক সম্পত্তিতে রোপিত প্রায় দেড়শত বছরের পুরনো ২ লাধিক টাকা মূল্যের একটি রেন্ট্রি গাছ কেটে নেয় । তিনি বলেন, গত ২০০০ সালে তিনি বাদী হয়ে প্রতি পদের বিরুদ্ধে বাজিতপুর চৌকির কুলিয়ারচর সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৭৯/২০০০। মাননীয় আদালতের সহকারী জজ নূরুল আমীন বিপ্লব ২০০৬ সালের ২৯ মার্চ উক্ত নালিশা ভূমির উপর বিবাদীদের বিরুদ্ধে চিরস্থাায়ী নিষেধাজ্ঞা জারী করেন। বিবাদী ও বিবাদীর ওয়ারিশিয়ানগন গত ২১ জানুয়ারি সোমবার মাননীয় আদালতের চিরস্থাায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক তার ভূমিতে রোপিত গাছ কেটে নিয়ে যায়। বাধাঁ নিষেধ দেওয়ায় প্রতিপ তাকে সহ তার পরিবারের সদস্যদের খুন জখম সহ মিথ্যা মামলা করে তাদের হয়রানী করার হুমকী প্রদর্শন করে। তিনি বিবাদীদের ভয়ে পরিবার পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় তিনি প্রসাশনে হস্তক্ষেপ কামনা করেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries