পাকুন্দিয়া বিএনপি নেতা ইদ্রিছ আলী ভূইয়া আর নেই
মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদের তিনবর মনোনয়ন প্রাপ্ত কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, পাকুন্দিয়া উপজেরা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিছ আলী ভূইয়া ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে…………রাজিউন। শুক্রবার সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পাকুন্দিয়া পৌর সদরের চর লীয়া গ্রামের মরহুম আঃ মজিদ ভূইয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় পাকুন্দিয়া পাইলট সরকারী উ”চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামা শেষে নিজ গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থাানে দাফন করা হয়। তিনি ৩০ বছর পাকুন্দিয়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কিশোরগঞ্জ-২ ধানের শীষ প্রতিকে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ এর জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।

