কিশোরগঞ্জ -৬ আসনে স্বামীর পক্ষে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছে রোকসানা হাসান


মুহাম্মদ কাইসার হামিদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -৬ ( ভৈরব- কুলিয়ারচর) আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগের প্রার্থী বিসিবি ও এসিসি সভাপতি দু’বারের নির্বাচিত বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সহধর্মীনী ভৈরব-কুলিয়ারচরের জননেত্রী রোকসানা হাসান স্বামীর পক্ষে নৌকা মার্কায় ভোট চষে বেড়াচ্ছেন। এরই অংশ হিসেবে বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুলিয়ারচর উপজেলার উত্তর সালুয়া বয়লার মাঠে সালুয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বিসিবি কো-অর্ডিনেটর মোঃ আলফাজ উদ্দিনের সহযোগীতায় ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বামীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের জোয়ার বইছে এতে নৌকার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার নারীদের যে উন্নয়ন করছে তা সকলের কাছেই দৃশ্যমান। গর্ভবতী ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা ও বয়স্কভাতা সহ বিভিন্ন দিকে উন্নয়নের ব্যাপক ভূমিকা রেখেছে। এ সরকারের উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকা মার্কায় ভোট দিয়ে পাপনকে সহযোগিতা করার আহবান জানান তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগ নারী নেত্রী সৈয়দা নাছিমা আক্তার চায়নার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিাত ছিলেন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক আবু যোহর লিল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সহধর্মিনী মোছাঃ লিপি আক্তার, সালুয়া ইউপি সংরতি মহিলা সদস্য বিলকিছ আক্তার, সাবেক ইউপি সদস্য সুফিয়া খাতুন, রামদী ইউপি মহিলা সদস্য মোছাঃ কুমকুম আক্তার, সখিনা আক্তার, রোকসানা আক্তার ও সখিনা খাতুন, সালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিদ্দিক মিয়া, সালুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ জিল্লুর রহমান ও মোঃ সাইফুল ইসলাম রতন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া ও নৌকা প্রতীক দিয়ে বরণ করে নেন স্থাানীয় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, সালুয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ আলফাজ উদ্দিন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries