কিশোরগঞ্জ- ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু
আমিনুল ইসলাম বাবুল :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের-২৬৪ ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়নপত্র জমা দিলেন এ আসনের এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শ্রম ও কর্মসংস্থাান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে সহকারী রির্টানিং কর্মকর্তা ও তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিাত ছিলেন, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ভূঞা মোতাহার, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মাইনুজ্জামন নবাব, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন ভূঞা চাঁন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকিয়া বেগম, তাড়াইল থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হাই, তালজাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম খান, ধলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, জাওয়ার ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, দিগদাইড় ইউপি চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঞাসহ মহাজোটের নেতা-কর্মীরা। এর আগে প্রতিমন্ত্রী জোটের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন। মনোনয়নপত্র জমা শেষে প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু তাৎক্ষণকি ‘ভি’ চিহ্ন দেখিয়ে বিপুল ভোটে মহাজোটের লাঙ্গল মার্কাকে জয়যুক্ত করার জন্য সকলের দোয়া কামনা করেন। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মুজিবুল হক চুন্নু বিগত দশ বছররে উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বরে আবারো মহাজোটের লাঙ্গল মার্কাকে বিজয়ী করতে করিমগঞ্জ-তাড়াইল উপজেলাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

