বাজিতপুরে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ উদ্বোধন
নজরুল ইসলাম খায়রুল
কিশোরগঞ্জের বাজিতপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (০৫ নভেম্বর) সকালে উপজেলার বটতলা থেকে উজানচর মোড় সড়কের বাঁশমহল এলাকায় নির্মিত ব্রীজটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন-বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি ছানোয়ার আলী শাহ সেলিম, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম রিপনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

