কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পদে থাকা অবস্থায় দায়িত্ব পালন না করলে পদ চলে গেলে আর করার ক্ষমতা থাকে না, থাকে কেবল আফসোস” স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সচেতন নাগরিক কমিটি (সনাক) -এর সাথে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তত্ত্বাবধায়ক জনাব ডা: সুলতানা রাজিয়া । নবনিযুক্ত তত্ত্বাবধায়ক-এর ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতায় বর্তমানে হাসপাতালটি সেবা বান্ধব প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। ২৫ অক্টোবর সনাকের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময় সভায় পরিবর্তনের চিত্র ও পরবর্তী পরিকল্পনা প্রকাশ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ জনাব ডাঃ মোঃ রুহুল আমিন খান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ জনাব ডা: সজল কুমার সাহা, বিএমএ -এর সা.সম্পাদক ডা: এম এ ওয়াহাব (বাদল), সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু । সনাক সদস্য জনাব ম.ম জুয়েল স্বাগত বক্তব্যে হাসপাতালের সেবার মানের উন্নয়নে সনাকের বিভিন্ন কর্মসূচিতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতামূলক আচরনের সুফল তুলে ধরে ধন্যবাদ জ্ঞাপন করেন।

টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ ফজলে এলাহী, বর্তমান পর্যবেক্ষণ ও কিছু সুপারিশ উপস্থাপন করেন যেখানে দেখা যায় ইমার্জেন্সিতে সেবার গতি বৃদ্ধি, ডাক্তারদের উপস্থিতি ও সেবার ধরনে উন্নতি, রোগীর খাবারের মানের উন্নতি, সকল ওয়ার্ড পূর্বের তুলনায় পরিচ্ছন্ন, হাসপাতালের পরিচ্ছন্নতা বৃদ্ধি, অনুসন্ধান কক্ষটি চালুকরণ সহ উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে ঠিক তেমনি কিছু কিছু েেত্র আরও পরিবর্তনের সুযোগ রয়েছে যেমনঃ হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি করা, বর্জ্য অপসারণ ব্যবস্থা গতিশীল করা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও দালাল চক্র নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত এটেন্ডেন্স নিয়ন্ত্রণে সুদৃষ্টি প্রদানসহ সনাকের পক্ষ থেকে বিবিধ সুপারিশ করা হয়।

অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহঃ পরিচালক ডা: রমজান মাহমুদ, সনাক সদস্য এড: নাসির উদ্দিন ফারুকী। সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু সনাকের কাজে সর্বদা সর্বাতœক অংশগ্রহণ ও সহযোগিতা করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পরিকল্পনা গ্রহনে সহযোগিতা করাই প্রকৃত বন্ধুর কাজ। আমরা সবসময় আপনাদের বন্ধু হিসেবেই পাশে আছি ও থাকব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘদিন সমন্বয়হীনতা ছিলো তবে খুব দ্রুত আমরা বসে রোগীর চাপ কমাতে সকল পরিকল্পনা আমরা নিব এবং পরবর্তী সভার আগে আপনারা দৃশ্যমান ফলাফল দেখতে পারবেন। সভাপতির বক্তব্যে জনাব ডা: সুলতানা রাজিয়া সনাকের পর্যবেক্ষণ ও সুপারিশমালার প্রশংসা করে বলেন সনাকের পর্যবেক্ষণ প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে, নজর এড়িয়ে যাওয়া বিষয়গুলো চিহ্নিত করে এর সমাধানের পথ খুলে দেয়। স্বীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চেষ্টা করছি সমন্বয়ের মাধ্যমে কাজের পরিবেশের উন্নয়ন করতে। তবে অতিরিক্ত রোগীর চাপে কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ উদ্বোধন না হওয়া পর্যন্ত সমস্যা থেকেই যাবে। সভায় সকল বিভাগের কনসালটেন্ট, নার্স প্রতিনিধি, ওয়ার্ড ব্যবস্থানা প্রতিনিধি, সনাক সদস্য, ইয়েস গ্রুপ, টিআইবি কর্মকর্তাসহ মোট ২৬ জন উপস্থিত ছিলেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries