মানুষ মারার ডাক্তার না হয়ে সুচিকিৎসক হতে হবে-প্রেসিডেন্ট আবদুল হামিদ

স্টাফ রিপোর্টার
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে বুধবার (১০ অক্টোবর) দুপুরে নিজের নামে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে সংবর্ধনা দেয়া হয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্টকে এই সংবর্ধনা দেয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ চিকিৎসকদের মানবিক ও যতœবান হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, ডাক্তারের অবহেলায় কোনো রোগীর যেন মৃত্যু না হয়, সে বিষয়ে যতœবান হতে হবে।এ সময় মেডিকেল কলেজের শিার্থীদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, এমন মানসিকতা নিয়ে চিকিৎসা কার্যক্রম চালাতে হবে, যেন আমার নামে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ থেকে পাস করা ডাক্তারদেও কেউ ‘মানুষ মারার ডাক্তার’ বলতে না পারে। এ জন্যে তিনি মেডিকেল কলেজের শিা ও পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর রাখারও আহ্বান জানিয়েছেন।তিনি তাঁর বক্তৃতায় এ বছর থেকে মেডিকেল কলেজটিতে বিদেশী শিার্থীরা ভর্তি হতে পারবেন বলেও জানান।দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ায় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে সংবর্ধনা এবং মেডিকেল কলেজের আবদুল কাদিও মোল্লা আবাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রেসিডেন্টপতœী রাশিদা হামিদ।এতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রেসিডেন্টপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্য অধ্যাপক ডা. আ.ন. ম নৌশাদ খান, পরিচালক প্রেসিডেন্টপুত্র রাসেল আহমেদ তুহিন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএমসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এর আগে প্রেসিডেন্ট করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন।দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিন দিনের সফরে সোমবার (৮ অক্টোবর) দুপুরে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলা শহরে আসেন। ওইদিন বিকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে প্রেসিডেন্টকে জেলাবাসীর প থেকে গণসংবর্ধনা দেয়া হয়। এছাড়া সন্ধ্যার পর সার্কিট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে কিশোরগঞ্জের নানা শ্রেণিপেশার মানুষ সৌজন্য সাাত করেন।সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে প্রেসিডেন্টকে তাঁর কর্মজীবনের স্মৃতি বিজড়িত কিশোরগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে সংবর্ধনা দেয় জেলা আইনজীবী সমিতি। ওইদিন বিকালে তিনি নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন। এছাড়াও তিনি শহরের প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গের পরিবারের সাথে সৌজন্য সাাতে মিলিত হন।তিন দিনের সফর শেষে বুধবার (১০ অক্টোবর) বিকালে প্রেসিডেন্ট ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries