কুলিয়ারচরে তারেক রহমানের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল
মুহাম্মদ কাইসার হামিদঃ
২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানের ফাঁসির দাবীতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।
বুধবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ডুমরাকান্দা শহীদ মিনার থেকে শুরু হয়ে ডুমরাকান্দা বাজার প্রদক্ষিণ শেষে পূনরায় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডুমরাকান্দা বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোঃ আলী আকবর খান, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ মিয়া, আওয়ামী লীগ নেতা মোঃ মনির হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা ২১ শে আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রকারী তারেক রহমান ও হারিছ চৌধুরীর ফাঁসির দাবী করেন।

