পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
শাহরিয়া হৃদয়
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোঃ সুয়েল (২০) নামের এক যুবক কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুয়েল উপজেলার সুখিয়া ইউনিয়নের অমরপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায় , রাতে সুয়েল জাঙ্গালিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে এসে জাঙ্গলিয়া – সুখিয়া সড়কে তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
এই বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি আজহারুল ইসলাম সরকার (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

