কুলিয়ারচরে সরকারী কর্মজীবীদের পারিবারিক মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সরকারী কর্মজীবী কল্যাণ পরিষদের সদস্যদের পারিবারিক মিলন মেলা ও কার্যনির্বাহী পরিষদের অভিষেক -২০১৮ ইং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকা থেকে সারাদিন ব্যাপী কুলিয়ারচর বিএডিসি মাঠে অনুষ্ঠিত মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠানে উপজেলা সরকারী কর্মজীবী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শহীদুল্লাহ্’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আবুল কালাম, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা, ওসি (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ, কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আলী আহম্মদ দুলাল, ভৈরব উপজেলা পারিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাফি উদ্দিন,মোঃ আমিনুর রহমান খান, , সংগঠনের সহ সভাপতি মোঃ ময়েজ উদ্দিন খান, সৈয়দ মোঃ জাকারিয়া, সাধারণ সম্পাদক এম. এ লায়েছ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফজলে এলাহি, মোঃ আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম রাশিদ, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোঃ হাবিবুল হক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় এবং কার্যনির্বাহী সদস্যদের ফুলের তোড়া দিয়ে পরিচয় পর্ব শুরু হয়। অনুষ্ঠানে খেলা-ধূলার পাশাপাশি র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গান এবং মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries