রশিদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
গতকাল সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজারে আবু তাহের বেপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসেল আহমেদ তুহিন।
কর্মী সমাবেশে প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ ও নেতৃত্বে বর্তমান সরকার সবসময় জনগনের পাশে আছে বলেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। এরই ধারাবাহিকতা ও দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নাই। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে ধাবিত করতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও মতায় আনতে হবে। আমরা আগামী একাদশ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র মতায় নিয়ে আসবো।
কর্মীসমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, গুরুদয়াল কলেজ ছাত্রলীগের সাবেক জিএস আব্দুস সাত্তার, যুবলীগ নেতা কামরুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আশরাফুল হক হেভেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries