হোসেনপুর ডিগ্রী কলেজ সরকারী হওয়ায় শিক্ষক শিক্ষার্থীদের আনন্দ মিছিল
হোসেনপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর ডিগ্রী কলেজ সরকারী হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন মন্ত্রী দৈয়দ আশরাফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিন্দন জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দরা। এ উপলক্ষে গতকাল সোমবার (১৩ আগষ্ট) সকলে হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে একটি বিশাল মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রী কলেজ মাঠে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, উপাধক্ষ্য মোঃ লুৎফর রহমান মানিক,অধ্যাপক এ বি এম সিদ্দিক চঞ্চল,মোঃ আব্দুস সালাম মোঃ নুরুল হক, নাহিদ সুলতালা স্বর্ণা, মোঃ কামরুল ইসলাম, কলেজ শাখা ছাত্রলীগের আহবায় ফখর উদ্দিন আহাম্মেদ শরিফ প্রমূখ।
উল্লেখ্য,কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে বিজ্ঞান,ব্যাবসা শিক্ষা ও মানবিক শাখায় প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। ভালো ফলাফল করে কলেজটি ইতঃপূর্বে অনেক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছ্।ে গত ৩০ জুন কলেজটি সরকারী করনে মন্ত্রপরিষদে নীতিগত স্বিদ্ধান্ত নেওয়ার ও গত ৯ জুলাই শিক্ষামন্ত্রনালয়ের ওয়েবসাইটে সরকরীকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এরই ধারাবাহিকতায় ১২ আগষ্ট শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একযুগে ২৭১টি কলেজের মধ্যে হোসেনপুর ডিগ্রী কলেজ সরকারি করা হয়েছে। এরই প্রেক্ষিতে হোসেনপুর ডিগ্রিী কলেজ সরকারী হওয়ায় সোমবার সকালে কলেজ খোলার পর থেকেই শিক্ষক-শিক্ষার্থী,কর্মচারী ও সংশিষ্টরা আনন্দ উল্লাসে মেতে ওঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন মন্ত্রী দৈয়দ আশরাফুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেন ।

