রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজা উদ্ধার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে গাঁজাগুলো উদ্ধার করা হয় ।
থানাপুলিশ জানায়,এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামে তসলিমের বাঁশ ঝারে গাঁজা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে এএসআই হাফিজার রহমান থানা থেকে এসআই শহিদুল ইসলাম, এএসআই জাকারিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালায়। এসময় মাদক কার-বারিরা পুলিশের উপস্থিতী টের পেয়ে গাঁজা ফেলে রেখে পালিয়ে যায়। থানাপুলিশ ঘটনাস্থল থেকে প্লাস্টিকের ব্যাগে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করে নিয়ে আসে।
এব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জরিত তিন জনের নাম পেয়েছি এবং তিন জনের নাম উল্লেখ করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদক কার-বারিদের খোঁজ পাওয়া মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে।#

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ