রাণীনগরে ট্রাক্টরের চাপায় এক শ্রমিকের মৃত্যু
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে বালু বোঝায় ট্রাক্টরের চাপায় হাসান আলী (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মনহরপুর বাজারে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত হাসান আলী নাটোর জেলা সিংড়া উপজেলার রামনগর গ্রামের হেকমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার মনহরপুর বাজারের উত্তর পাশে থেকে ট্রাক্টরে বালু বোঝায় করে মনহরপুর বাজারে এসে ট্রাক্টরটি বন্ধ করে। সেখানে কিছুক্ষর থাকার পর ড্রাইভার ট্রাক্টরটি চালু করে নিয়ে যাবার সময় শ্রমিক হাসান আলী ট্রাক্টরে উঠতে গিয়ে অসাবধান বসত হাত ফসকে ট্রাক্টরের নীচে পড়ে যায়। এময় ট্রক্টরের চাপায় হাসান আলী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার সময় পথের মধ্যে সকাল ৮টার তার মৃত্যু হয়। রাণীনগর থানার ওসি এএমএম সিদ্দিকুর রহমান হাসাসের মৃত্যুন ঘটনা নিশ্চিত করেছেন।
