জাতীয় পার্টি নেতার মৃত্যুতে শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: জাতীয় পার্টি নেতার মৃত্যুতে শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০ মার্চ বিকাল উপজেলা জাতীয় পার্টি কার্যলয়ে উপজেলা, পৌর জাতীয় পার্টি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও গাজীপুর জর্জ কোর্ডের সিনিয়ার আইনজীবি এড. খোরশেদুল আলমের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক চিশতি আলমগীর হোসেনের পরিচালনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল সালাম। আরও বক্তব্য রাখেন মৎস্যজীবি পার্টির কেন্দ্রী কমিটির সাধারন সম্পাদক আজাহার উদ্দিন সরকার, পৌর জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান মন্ডল, এড. আব্দুল লতিফ দুলাল, এড. মোন্তাজ উদ্দিন, শাহজাহান, মাহাবুব আলম, নূরুল ইসলাম, রায়হান মোল্লা, শেখ আপেল ও আমজাত হোসেন প্রমুখ। এ সময় মরহুম খোরশেদুল আলমের ছেলে এড, মোরশেদুল আলম তার পিতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
