নিকলীতে ছাত্রদল নেতাকে কুপিয়েছে একদল র্দুবৃত্ত
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাটি গ্রামের হোসেন আলীর ছেলে কেন্দ্রীয় ছাত্র দলের নেতা মোঃ মোজাম্মেল হক (৩৫) কে কুপিয়েছে একই দলের ৪-৫ জন র্দুবৃত্ত। ছাত্রদল নেতা মোজাম্মেল হক গুর”ত্বর আহত অবস্থায় গত ৪ দিন ধরে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে নিকলীর বিএনপির বহু মামলার আসামী মাদক সেবনকারীদল তোফাজ্জল মিয়া, ভূট্টু মিয়া, দ্বীন ইসলামসহ ৪-৫জন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোজাম্মেলকে গত ১৬ মার্চ রাতে সি.এন.জি গ্যারেজের সামনে সমস্ত শরীর কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এই ব্যাপারে ছাত্রদল নেতা আহত মোজাম্মেল হক মুটোফোনে এই সংবাদ দাতাকে জানান, কেন্দ্রীয় বিএনপি কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থক দ্বীন ইসলাম, ভূট্টু, তোফাজ্জল সহ ৪-৫ জন তাকে রামদা দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়েছে বলে তিনি দাবী করেন। এই ব্যাপারে তিনি নিকলী থানায় দ্বীন ইসলাম, ভূট্টু ও তোফাজ্জলের নামে একটি অভিযোগ দায়ের করেন।
