মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কোনো মার্কিন সেনা নিহত হলে তার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরান যখনই কোনো মার্কিন সেনাকে হত্যা করবে, সেই হত্যার মূল্য তাদের বহুগুণ বেশি দিয়ে শোধ করতে হবে।’ তিনি জানান, এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তান ও কাতার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে একটি যৌথ প্রস্তাব দিয়েছে। পাকিস্তানি সরকারি সূত্রের বরাতে আনাদোলু জানায়, আলোচনার পথ পুনরায় খুলতে উভয় দেশকে ৯ জুলাইয়ের আগের অবস্থানে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ইরান দ্রুত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দর অবরোধ প্রত্যাহার করবে এবং ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে। পাশাপাশি দুই সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত আলোচনাও পুনরায় শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সম্ভাব্য বৈঠক ইসলামাবাদ অথবা দোহায় অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ রয়েছে এবং এই প্রতিরোধের স্বাভাবিক পরিণতি মেনে নেওয়ার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের ১৪টি ধারার কোনোটিতেই ইরান তার অধিকার, নীতি, জাতীয় স্বার্থ বা বিপ্লবী মূল্যবোধ থেকে সরে আসেনি। বরং চুক্তির বড় অংশই ইরানের পক্ষে গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, একদিকে ওয়াশিংটন যুদ্ধ বন্ধের কথা বলছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে। তিনি বলেন, কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে এবং ইরান যুক্তরাষ্ট্রের কৌশল সম্পর্কে সচেতন। এদিকে পেন্টাগন জানিয়েছে, গত শুক্রবার জর্ডানে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হয়েছেন। তারা হলেন লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান (২৫) এবং প্রাইভেট ইসাবেলা গনজালেস (১৯)। তারা ইসলামিক স্টেট (আইএস)বিরোধী মার্কিন অভিযানে দায়িত্ব পালন করছিলেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় ওই দুই সেনা নিহত হন। এ নিয়ে ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৭। বিশ্লেষকদের মতে, মার্কিন সেনারা সরাসরি ইরানে অবস্থান না করলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের উপস্থিতির কারণে চলমান সংঘাতে তারা উল্লেখযোগ্য ঝুঁকির মুখে রয়েছেন। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কোনো মার্কিন সেনা নিহত হলে তার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি

Read more

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না। শেখ হাসিনা

Read more

অবশেষে ঢাকায় গাইবেন অনুপম রায়, জানানো হলো নতুন তারিখ

নিউজ ডেস্ক: অবশেষে কাটল সব অনিশ্চয়তা। শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া কনসার্টের জটিলতা পেরিয়ে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার

Read more

দুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত, ডুবতে পারে ঢাকা

নিউজ ডেস্ক: সকাল থেকে ঢাকাসহ দেশের সাত বিভাগে শুরু হওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী দুদিন অব্যাহত থাকতে পারে।

Read more

ছিদ্রপথে গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে পারে: রিজভী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে

Read more

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সোমবার (২০ জুলাই) দায়িত্ব নিচ্ছেন ৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহাম। গত এক দশকে তিনি

Read more

‘আর্জেন্টিনার আচরণ ছিল জঘন্য’

নিউজ ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের আচরণ নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে

Read more

বিশ্বকাপ থেকে ১৫০০ কোটি ডলার আয় করেছে ফিফা

নিউজ ডেস্ক: চলতি (২০২৬) বিশ্বকাপ ফুটবল থেকে রেকর্ড ১৫ বিলিয়ন বা ১৫০০ কোটি মার্কিন ডলার আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় এই

Read more

শেষ ওভারের নাটকে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

নিউজ ডেস্ক: শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে জিম্বাবুয়েকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে ১৪৪ রানের

Read more