সৌরভের নতুন করে দাদাগিরি শুরু

নিউজ ডেস্ক:

টেলিভিশনে সঞ্চালক হিসেবে বেশ জনপ্রিয় কলকাতার মহারাজ দাদা ও সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। ইতোমধ্যে ‘বিগ বস’ বাংলা অনুষ্ঠানে সঞ্চালনা শুরু করেছেন তিনি। এবার নতুন শো করতে যাচ্ছেন। এবার সেই শোয়ে দাদা সঞ্চালনার পাশাপাশি দর্শকদের জন্য বড় একটা ভূমিকা রাখছেন। তবে কোন ভূমিকায় থাকছেন দর্শকরা, তা আগ্রহের সঙ্গে অপেক্ষায়।

‘দাদাগিরি’র সাফল্যের পর এখন ‘বিগ বস্ বাংলা’ সঞ্চালনায় ব্যস্ত সৌরভ গাঙ্গুলি এবার একটি নতুন নন-ফিকশন শোর সঞ্চালনা করতে চলেছেন। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে এই গেম শো।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৫ সালে চার বছরের জন্য ১২৫ কোটি টাকার চুক্তিতে সই করেছিলেন সৌরভ গাঙ্গুলি। সেই চুক্তি অনুযায়ী, ‘বিগ বস’-এর পর একই চ্যানেলে আরও একটি নন-ফিকশন শো সঞ্চালনা করবেন কলকাতার মহারাজ। এ শোর ফরম্যাট অনেকটাই আলাদা বলে জানা গেছে।

ইতোমধ্যে প্রচারের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে, যা থেকে বোঝা যাচ্ছে— এখানে টাকা জিততে প্রশ্ন ও উত্তর— দুটোর দায়িত্বই দর্শকদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। দর্শকরাই প্রশ্ন-উত্তর দিয়ে নিজেকে জয়ী করবেন।

সাবেক এ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের টিমের তরফ থেকে জানানো হয়েছে, শুটিং এখনো শুরু হয়নি। আগামী সপ্তাহে এ সংক্রান্ত মিটিং হওয়ার পর সব কিছু চূড়ান্ত হবে। তবে সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর থেকেই শুটিং শুরু হওয়ার কথা।

এদিকে ‘বিগ বস’ বাংলা শেষ হতে এখনো অনেকটা দেরি। সে ক্ষেত্রে দুটো শোই একসঙ্গে সম্প্রচার হতে পারে। তবে নতুন এই শোর নাম কী হবে তা এখন পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে টেলিভিশনের পর্দায় প্রথম সম্প্রচার করা হয়েছিল ‘দাদাগিরি’। টেলিভিশন জগতে সঞ্চালক রূপে সেটাই ছিল সৌরভের হাতেখড়ি। এরপর ৯টি সিজন সঞ্চালনার দায়িত্বে ছিলেন দাদা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ