টাকা পেতে সম্মিলিত ইসলামী ব্যাংকে আবেদনের ঢল

নিউজ ডেস্ক:

সংকট কাটিয়ে ব্যাংকিং কার্যক্রমে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের অর্থ উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনেই (১ সেপ্টেম্বর) এ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

মঙ্গলবার ব্যাংকটির বিভিন্ন শাখায় টাকা ফেরত পাওয়ার আবেদন করতে ভিড় করেন আমানতকারীরা। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদন জমা দিতে ব্যস্ত থাকতে দেখা যায় তাদের।

ব্যাংক সূত্র জানিয়েছে, কার্যক্রম শুরুর প্রথম দিনেই ১৮ হাজারের বেশি গ্রাহক তাদের জমা অর্থ ফেরত চেয়ে আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকরা প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয় বুধবার। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু করার কথা রয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ