গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের মিছিল

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ২৭ জুন ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা জামায়াতের উদ্যোগে কটিয়াদী পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা মিছিল বের করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

জামায়াত নেতারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জনদুর্ভোগ নিরসনের দাবিতে আয়োজিত এ মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

লিফলেট বিতরণ ও মিছিলে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, নায়েবে আমির সাইদুল হক (বিএসসি), সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, পৌর জামায়াতের আমির আনিসুজ্জামান রুবেল মাস্টার, আফজাল হোসেন জুয়েলসহ উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী এবং সমর্থকরা।

কর্মসূচির অংশ হিসেবে নেতারা কটিয়াদী বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে ২৭ জুনের মহাসমাবেশের লিফলেট তুলে দেন এবং এতে অংশগ্রহণের আহ্বান জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ