রাজধানীতে জামায়াতের উদ্যোগে ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণ

নিউজ ডেস্ক:

রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যাটারিচালিত অটোরিকশা অটোরিকশা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা পূর্ব ও ৩৬ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে অসহায় ও বেকারদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই অটোরিকশা বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন। তিনি বলেন, জামায়াত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সংসদের ভেতবে ও বাইরে যুগপৎভাবে কাজ করছে।

সেলিম উদ্দিন বলেন, শ্রমজীবী মানুষরাই রাষ্ট্রীয় উন্নয়নের অন্যতম কারিগর। তাদের শ্রমই জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও আরা অবহেলিত ও অধিকার বঞ্চিত। জামায়াতে ইসলামী স্পষ্টভাবে ঘোষণা করছে শ্রমজীবী মানুষের ওপর কোনো আঙুল তোলা বা জুলুম-নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বরং তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। আমরা অতীতেও শ্রমজীবী মানুষের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ।

হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, থানা অফিস সম্পাদক আসগর হোসাইন, মিডিয়া ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আজিজ প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ