নানান আয়োজনে নেত্রকোণায় তারুণ্যের উৎসব-২০২৫ পালন

শিমুল মিল্কি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেত্রকোণায় দুইদিন ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন করা হচ্ছে। এই আয়োজনের মূল আকর্ষন ছিল পিঠা উৎসব ও দেওয়াল পত্রিকা উৎসব। পিঠা প্রদর্শনী ও বিক্রির স্টলগুলোতে ছিল শিক্ষার্থী ও অতিথিদের উপচে পড়া ভীড়।

শনিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোণা সরকারি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু তাহের খান।

নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কাদির ফকির ও শিক্ষক পরিষদের সম্পাদক জিয়াউর রহমান এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বৈষ্যমী ছাত্র আন্দোলন ও ছাত্রদল এবং নেত্রকোণা সরকারি কলেজে ১৮ টি বিভাগের শিক্ষার্থীদের মোট ২০টি স্টলের দুইটি স্টল ব্যতিত প্রতিটি স্টলের ছিল নানা ধরণের পিঠার পশরা সাজানো এবং শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন রকমের পিঠা বানিয়ে স্টলে প্রদর্শন ও বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রেখেছেন।

দুই দিনব্যাপী এই উৎসবের মধ্যে রয়েছে পিঠা উৎসব, দেয়াল পত্রিকা উৎসব, শহিদদের স্বরণে স্বরচিত কবিতা পাঠ ও তারুণ্যের উদ্ভাবনী ভাবনার প্রকাশ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ