ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় চেয়ারম্যান গ্রেফতার
এম এ হালিম
ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় সাবেক চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব । গ্রেফতারকৃত বাবুল মিয়া শিমুল কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি শহীদুল্লাহ্ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতারকৃত বাবুল মিয়া গত ১৯ জুলাই দেশীয় অস্ত্র – সস্ত্র নিয়ে আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা করে আহত করে । গ্রেফতারকৃত বাবুল মিয়া ওই ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি । আজ সোমবার দুপুরে তাকে হাজী আসমত কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ।

