১৬ বছর পরে প্রকাশ্যে কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন
শরিফুল ইসলাম, চিফ রিপোর্টার।
দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করার পর অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে ১৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে কথিত স্বৈরাচার ও তার দোসরেরা। পৃথিবীর ইতিহাসে কেউ শুনেন নাই কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়, বাংলাদেশ থেকে তাও হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি পৃথিবীর সমস্ত দেশ বিশেষ করে ৯১ টি গণতান্ত্রিক দেশের যেখানে টাকা গিয়েছে, ব্যাংকে তালিকা আছে, ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে তল্লাশি চালিয়ে প্রত্যেকের নাম তালিকা বের করে টাকা তো আনবিনি, এই পাচারকারীদের কে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী।
জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার প্রায় ৬০০ রুকনদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

