নিকলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
জয়দেব আচার্য্য
কিশোরগঞ্জ নিকলীতে আজ ১৫ই অক্টোবর ২০২৪ইং,রোজ মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন হলরুমে নিকলী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়,, এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন , কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক রাকিব,উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল কুমার দে, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মোঃ মহসীন উদ্দিন, নির্বাচন অফিসার মোঃ নাজমুল হক,সহকারী শিক্ষা অফিসার নাছিমা আক্তার,তথ্য সেবা অফিসার তাসলিমা ফেরদৌসী মনি, উপজেলা ইনস্ট্রাক্টর নাহিদা আক্তার, ইউডিএফ দূর্গা রানী সাহা, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী গণ।।

