কিশোরগঞ্জ সাংবাদিক সীমান্ত খোকনের হত্যার রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন
শরিফুল ইসলাম, চিফ রিপোর্টার।
এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক তাইজুল ইসলাম সীমান্ত খোকন এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজ।
আজ শনিবার(১২ অক্টোবর) জেলা শহরের শহীদ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্ত খোকনের লাশ যে অবস্থায় ছিল সেটা আত্মহত্যা না হয়ে অন্য কিছু হতে পারে। বিষয়টির সুষ্ঠ তদন্তের মাধ্যমে রহস্য উৎঘাটনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন।
এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক ও সাংবাদিক খোকনের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর চামেলীবাগের নিজ বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পল্টন টানা পুলিশ।

